জন্মদিনের উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের জন্মদিনে উপহারের জন্য অন্যের দিকে তাকিয়ে থাকতে হয়নি এস্তেল মসলিকে। সম্ভাব্য সেরা উপহারটি নিজেই নিজেকে দিয়েছেন এই ফ্রেঞ্চ বক্সার। মেয়েদের লাইটওয়েটে পরশু (১৯ আগস্ট) চীনের ইন জুনহুয়াকে হারিয়ে সোনা জিতেছেন মসিল। গড়েছেন ইতিহাসও, ফ্রান্সের হয়ে কোনো মেয়ে বক্সারের প্রথম অলিম্পিক সোনা। মুহূর্তটি প্রিয় মানুষকে নিয়েই উদ্যাপন করেছেন মসিল। বাগদত্তার খেলা দেখতে গ্যালারিতে ছিলেন ছেলেদের সুপার হেভিওয়েটের ফাইনালে পৌঁছে যাওয়া টনি ইওকা। এএফপি।