জন্মভূমির পাশে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাদেইরার ধুলোমাখা পথে খেলতে খেলতেই আজ এত বড় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর প্রিয় জন্মভূমির মহাবিপদ। সর্বনাশী বন্যা কেড়ে নিয়েছে প্রায় ৪২টি প্রাণ। জন্মভূমির এই বিপদে পাশে দাঁড়াতে চান রোনালদো। বন্যাপীড়িত মানুষের সাহায্যার্থে পর্তুগালের ক্লাব পোর্তো একটি চ্যারিটি ম্যাচের আয়োজন করেছে। সেই ম্যাচে খেলবেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার। ম্যাচ কবে হবে তা ঠিক না হলেও দল দুটি ঠিক হয়ে গেছে। খেলবে ম্যাদেইরার দুটি ক্লাব, রোনালদোর ছোটবেলার ক্লাব, ন্যাসিওনাল ও ম্যারিটিমো। এর আগে স্প্যানিশ লিগে রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে একটি গোল করে সেটি ম্যাদেইরার বন্যা উপদ্রুত মানুষদের উত্সর্গ করেছেন রোনালদো। ওয়েবসাইট।