প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক যুগ আগে এক বিশ্বকাপে যাঁর সঙ্গে খেলেছেন কাঁধে কাঁধ মিলিয়ে, সেই তিনিই কাল শত্রুশিবিরে! বলা হচ্ছে রস টেলর ও পিটার বোরেনের কথা। ২০০২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দেশের মাটিতে একসঙ্গেই নিউজিল্যান্ড দলে খেলেছিলেন দুজন। হ্যাঁ, নিউজিল্যান্ড তখন বোরেনের দেশের মাটি। ১৯৮৩ সালে জন্ম তাঁর ক্রাইস্টচার্চে, বেড়েও উঠেছেন নিউজিল্যান্ডেই। ওই বিশ্বকাপে টেলর ছাড়াও বোরেনের সঙ্গী ছিলেন জেরি রাইডার, রব নিকোল, নিল ব্রুমরা। ওই বিশ্বকাপ দলে না থাকলেও বয়সভিত্তিক পর্যায়ে বোরেন খেলেছেন কালকের প্রতিপক্ষ দলপতি ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গেও। পরে হল্যান্ডে থিতু হয়ে আপন করে নিয়েছেন ডাচদেরই।
বোরেনের মতো আরেকজন ‘কিউই’ কিন্তু ছিলেন কালকের ডাচ দলে। বোরেনের শহরেই জন্ম নেওয়া লোগান ফন বিক ২০১০ যুব বিশ্বকাপে খেলেছেন কোরি অ্যান্ডারসন, জিমি নিশামদের সঙ্গে!