জন্মভূমির শুভেচ্ছাদূত মেসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মস্থান রোজারিওর শুভেচ্ছাদূত হলেন লিওনেল মেসি। মানে, মেসি এখন রোজারিওর সন্তানই শুধু নন, রোজারিওবাসীর বিশ্ব প্রতিনিধিও। বড়দিনের ছুটি কাটাতে বার্সেলোনা-তারকা এখন আর্জেন্টিনায়। রাজধানী বুয়েনস এইরেসের ৩০০ কিলোমিটার দূরের শহর রোজারিওতে অনুষ্ঠানের মাধ্যমেই রোজারিওর বিশ্বদূত করা হলো তাঁকে। অন্য রকম এই সম্মান পেয়ে মেসি ভীষণ খুশি, ‘এটা ভাবতে দারুণ লাগে যে, যেখানে আমি জন্মেছি সেখানে অনেক পর্যটক বেড়াতে আসে। এটা ভীষণ গর্বের ব্যাপার। রোজারিওতে এই স্বীকৃতি পেয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’ উল্লেখ্য, রোজারিও ২০১৯ সালের প্যান-আমেরিকান গেমসের স্বাগতিক হওয়ার জন্য লড়ছে। ওয়েবসাইট।