জবাব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিপক্ষের রানে চাপা পড়ে খেই হারিয়ে ফেলা নয়, দক্ষিণ আফ্রিকা ভালোই জবাব দিচ্ছে। যদিও দুই ওপেনারই ফিরে গেছেন প্যাভিলিয়নে। ৩৮ রান করে ফিরেছেন আলভিরো পিটারসেন। ৬০ রান করে অধিনায়ক গ্রায়েম স্মিথ নিয়েছেন স্বেচ্ছা অবসর। হাশিম আমলা ব্যাট করছেন ২৭ রানে। প্রথম টেস্টের আগে সিডনিতে একমাত্র প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে সফরকারীদের রান ১ উইকেটে ১২৮।এর আগে অস্ট্রেলিয়া ‘এ’ দল প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৪৮০ রান করে। অ্যালেক্স ডুলান সেঞ্চুরি (১৬১*) করেছেন। রব কুইনি ৮৫, স্টিভেন স্মিথ ৬৭, ম্যাক্সওয়েল ৬৪ ও টিম পেইন অপরাজিত ৬০ করেছেন।৯ নভেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু হচ্ছে তিন টেস্টের সিরিজ। ওয়েবসাইট।