প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই কিম্বার্লিতেই ২৮৭ রান করেও জিততে পারেনি নিউজিল্যান্ড। সেটা অবশ্য ১২ বছর আগের ঘটনা। এই প্রতিবেদন লেখার সময় যেভাবে খেলছিল দক্ষিণ আফ্রিকা, মনে হচ্ছিল এক যুগ আগের ম্যাচটাই যেন হচ্ছে। সেবার ১ উইকেটে ২১৫ রান তুলে ফেলেছিল শন পোলকের দল। কাল নিউজিল্যান্ডের ২৭৯ রানের জবাবে ২৮ ওভারে ১ উইকেটে ১৫২ রান তুলেছে প্রোটিয়ারা। গ্রায়েম স্মিথ আর ইনগ্রাম দুজনই ষাটের ঘরে। সিরিজে সমতা ফেরাতে আরও ১২৮ রান চাই তাদের।এর আগে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ এনে দিয়েছে কেন উইলিয়ামসের ক্যারিয়ার-সর্বোচ্চ ১৪৫ রানের (১৩৬ বল, ১৭ চার, ১ ছয়) এক ইনিংস। তিনে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেওয়া এই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ এলিয়টের ৪৮। এখান থেকেই বোঝা যায় ব্যথা নিয়েও ব্যাট করে যাওয়া উইলিয়ামসনের অবদান। ওয়েবসাইট।