প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই টেস্টে দুই প্রতিপক্ষ অধিনায়কের সেঞ্চুরি! প্রায় বিরল এ ঘটনা টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ঘটেছে মাত্র ৪৩ বার। দুই অধিনায়কের জোড়া সেঞ্চুরির সর্বশেষ সাক্ষী এ বছর ফেব্রুয়ারিতে হওয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চেন্নাই টেস্ট। প্রথম ইনিংসে মাইকেল ক্লার্কের সেঞ্চুরির জবাব পাল্টা সেঞ্চুরি দিয়েই দিয়েছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম এ ঘটনা ঘটে ১৯১৩ সালের ডিসেম্বরে ডারবানে, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্টে। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হার্ভি টেলরের সেঞ্চুরির বদলে ওদিকে সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক জনি ডগলাস। সবচেয়ে বেশিবার সেঞ্চুরির জবাব সেঞ্চুরিতে পাওয়া অধিনায়ক ব্রায়ান লারা। অধিনায়ক হিসেবে লারার ১৪টি টেস্ট সেঞ্চুরির ৫টির জবাব প্রতিপক্ষ অধিনায়ক দিয়েছেন সেঞ্চুরি দিয়ে।