প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটা এই বছরের শুরুর দিকের। কাতার থেকে মিউনিখে ফিরছিলেন কার্ল হেইঞ্জ রুমেনিগে। বিমানবন্দরে দাবি করেছিলেন তাঁর কাছে কোনো মূল্যবান জিনিসপত্র নেই। কিন্তু তল্লাশি করে পাওয়া গেল দুটি বহুমূল্য রোলেক্স ঘড়ি। রুমেনিগে দাবি করেছিলেন ঘড়ি দুটি উপহার পেয়েছেন। কিন্তু শুল্ক পুলিশের মন গলেনি। বায়ার্ন মিউনিখ সভাপতির বিরুদ্ধে তখনই অভিযোগ আনা হয় কর ফাঁকির। এখন জানা গেল, রুমেনিগেকে মোট জরিমানা দিতে হবে প্রায় আড়াই লাখ ইউরো! ঘড়ি জব্দ হয়েছে, গচ্চা দিতে হচ্ছে টাকা। কিন্তু বায়ার্ন ও জার্মানির সাবেক তারকা ফুটবলারের সবচেয়ে বেশি যেটা গেল সেটা সম্মান। ওয়েবসাইট।