জব্বার স্মৃতি টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬তম জব্বার স্মৃতি টেনিস শুরু হয়েছে গতকাল। আট দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী। প্রয়াত প্রকৌশলী এম এ জব্বারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের টেনিস প্রসারে ভূমিকা রাখতে এই প্রতিযোগিতা নিয়মিতই হয়ে আসছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আয়োজনে এবার নয়টি বিভাগে খেলছেন মোট ৩০০ জন খেলোয়াড়। পুরুষ একক, দ্বৈত ও মহিলা এককে দেড় লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়া হচ্ছে। পুরুষ ও মহিলা এককের শীর্ষ বাছাই অমল রায় ও সারদা। প্রতিদিন সকাল নয়টা থেকে টানা রাত ১০টা পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও রমনা টেনিস কমপ্লেক্সে খেলা হচ্ছে।