জব্বার স্মৃতি টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬তম জব্বার স্মৃতি টেনিসে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন অমল রায়। কাল ফাইনালে দেশের সেরা এই খেলোয়াড়ের কাছে ৬-১, ৬-৪ গেমে হেরেছেন রঞ্জন রাম। মহিলা এককের ফাইনালে কিবরিয়া জামানকে ৬-০, ৬-০ গেমে হারিয়েছেন শারমিন আলম (সারদা)। পুরুষ দ্বৈতে সেরা অমল-রঞ্জন জুটি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আয়োজিত ৯ দিনের প্রতিযোগিতায় খুদে জুবিন ওমরের খেলা মুগ্ধ করেছে উদ্যোক্তাদের। তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ৯ বছরের এই কিশোর ১২ বছরের কিশোরদের সঙ্গে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করেছে। উচ্ছ্বসিত টুর্নামেন্ট আয়োজকেরা তাকেই দিয়েছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।