জমে উঠেছে গল টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতি বাধা হয়ে না দাঁড়ালে কাল বৃহস্পতিবারই নিষ্পত্তি হবে গল টেস্টের লড়াই। জয় পেতে সফরকারী ইংল্যান্ডের প্রয়োজন আরও ২২৯ রান। অন্যদিকে স্বাগতিক শ্রীলঙ্কার চাই ইংল্যান্ডের আটটি উইকেট।আজ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১১ রান। জোনাথান ট্রট ৪০ ও কেভিন পিটারসেন ২৯ রানে অপরাজিত আছেন।৫ উইকেটে ৮৪ রান দিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রসন্ন জয়াবর্ধনে ছাড়া স্বাগতিক ব্যাটসম্যানদের কেউ ভালো করতে পারেননি। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২১৪ রানে। প্রসন্ন ৬১ রানে অপরাজিত থাকেন।জয়ের জন্য ৩৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩১ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় সংগ্রহ ৫০ স্পর্শ করার আগেই পতন ঘটে দ্বিতীয় উইকেটের। তবে ট্রট ও পিটারসেনের অবিচ্ছিন্ন ৬৩ রানের জুটিতে পরিস্থিতি সামলে নিয়েছে ইংল্যান্ড।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩১৮/১০জয়াবর্ধনে ১৮০, চান্ডিমাল ২৭অ্যান্ডারসন ৭২/৫ইংল্যান্ড প্রথম ইনিংস: ১৯৩/১০বেল ৫২, স্ট্রাউস ২৬হেরাথ ৭৪/৬শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ২১৪/১০প্রসন্ন ৬১*, সামারাবীরা ৩৬সোয়ান ৮২/৬ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১১১/২(তৃতীয় দিনের খেলা শেষে)ট্রট ৪০*, পিটারসেন ২৯*হেরাথ ৫২/২সূত্র: ওয়েবসাইট