প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ থেকে শুরু ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেই হয়, ‘গুরুমারা’ বিদ্যার প্রমাণটা হাতেনাতেই দিয়ে দেবেন নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে গ্র্যান্ড স্লামে ১৬২টি জয় সার্বিয়ান তারকার। আর একটি জয় পেলেই গ্র্যান্ড স্লাম একক ম্যাচ জয়ের তালিকায় ১১ নম্বরে উঠে যাবেন জোকোভিচ, ছঁুয়ে ফেলবেন কোচ বরিস বেকারকে। এরপর তৃতীয় রাউন্ডে উঠলে পেছনেই ফেলে দেবেন জার্মান গুরুকে। আটবারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ১৭৭ জয় নিয়ে তালিকার আটে। আর দুটি জয় পেলে স্প্যানিশ তারকা ছাড়িয়ে যাবেন রজার ফেদেরারের কোচ স্টেফান এডবার্গকে। ২৬৫ জয় নিয়ে গ্র্যান্ড স্লাম শিরোপার মতো ম্যাচ জয়েও সবার ওপরে রজার ফেদেরার।