জয় দিয়ে শুরু করল কলম্বিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের অন্তিম মুহূর্তে গ্রিসের জালে বল জড়িয়ে দিলেন রদ্রিগেজ। ছবি: এএফপি
ম্যাচের অন্তিম মুহূর্তে গ্রিসের জালে বল জড়িয়ে দিলেন রদ্রিগেজ। ছবি: এএফপি

রাদামেল ফ্যালকাও নেই। তাতে কী! কলম্বিয়ার আক্রমণভাগ যেন আরও ধারালো! বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরোতে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে গ্রিসকে ৩-০ গোলে হারাল হোসে পেকারম্যানের দল।
পাঁচ মিনিটের মাথায় গ্রিসের জালে বল জড়িয়ে দিলেন পাবলো আর্মেরো। গোলের পর উদযাপনটা হলো দেখার মতো। ৫৮ মিনিটে আবিল আগিলারের কর্নারে আলতো ছোঁয়ায় চমত্কার এক গোল করলেন তিওফিলো গুতিয়েরেজ। ম্যাচের একদম শেষ দিকে গ্রিসের বক্সে হুয়ান কুয়াদ্রাদোর অসাধারণ এক ব্যাকহিলে দলের প্রাণভোমরা জেমস রদ্রিগেজ বল জড়িয়ে দিলেন গ্রিসের জালে। ভালদেরামার উত্তরসূরীদের শুরুটা হলো অসাধারণ। চূড়ান্ত স্কোরলাইন কলম্বিয়া ৩:০ গ্রিস।
বাছাইপর্বে নিজেদের অঞ্চলে সবচেয়ে কম গোল (১৩) হজম করেছে কলম্বিয়া। আজও সেটির ধারা অব্যাহত রইল। একটি গোলও কলম্বিয়ার জালে জড়াতে পারেনি গ্রিস।

কলম্বিয়া-গ্রিস ম্যাচ
কলম্বিয়া-গ্রিস ম্যাচ