জয় দিয়ে শুরু করল মেক্সিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬১ মিনিটে মেক্সিকোর জয়সূচক গোলটি করে অরিবে পেরালতার উল্লাস। ছবি: রয়টার্স ।
৬১ মিনিটে মেক্সিকোর জয়সূচক গোলটি করে অরিবে পেরালতার উল্লাস। ছবি: রয়টার্স ।

নাতালকে বলা হয়, ‘সূর্যের শহর’। কারণ, বছরের ৩০০ দিনই যে রৌদ্রঝলমলে থাকে এটি! নাতালের দুনাস অ্যারেনায় আজ সূর্যের দেখা তো মিললই না, কেবল ঝুম বৃষ্টি! সে বৃষ্টিস্নাত ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে জয় দিয়ে শুরু করল মেক্সিকো।
অবশ্য স্কোরলাইন দেখে বোঝার উপায় নেই মাঠে কতটা দাপট দেখিয়েছে মেক্সিকো। একের পর এক আক্রমণে ক্ষণে ক্ষণে কাঁপন ধরিয়েছে ক্যামেরুন রক্ষণভাগ। প্রায় ৬২ শতাংশ বল দখল ছিল মেক্সিকোর। কয়েকটি গোল অফসাইডে বাতিল না হলে স্কোরলাইনের চেহারা হয়তো অন্যরকম হতো। এর বিপরীতে স্যামুয়েল ইতোরা ছিলেন অনেকটা নিস্প্রভ। ৬১ মিনিটে মেক্সিকোর জয়সূচক গোলটি করেন অরিবে পেরালতা।

মেক্সিকো - ক্যামেরুন ম্যাচ
মেক্সিকো - ক্যামেরুন ম্যাচ