জয় দিয়ে শুরু বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব হকি লিগের প্রথম পর্বের শুরুটা দারুণ হলো বাংলাদেশের। যদিও হিসাব-নিকাশে প্রতিপক্ষ শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ এগিয়েই ছিল। তবুও ঘরের মাঠে চাপ যাতে পেয়ে না বসে, সেদিকেও লক্ষ রাখতে হয়েছিল মামুনুর রহমান চয়নের দলকে। চাপকে জয় করেই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩-২ গোল হারিয়ে বিশ্ব হকি লিগের শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। এতে করে দ্বিতীয় পর্বে যাওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল হকি দল।
ম্যাচের ৪ মিনিটেই ফরোয়ার্ড হাসান জুবায়ের নিলয়ের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১৩ মিনিটে প্রিয়ালঙ্কা সাদারুয়ানের গোলে সমতায় ফেরে শ্রীলঙ্কা। ২২ মিনিটে কৃষ্ণকুমারের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। ২৭ মিনিটে খোরশেদুর রহমানের গোলে স্কোরলাইন: বাংলাদেশ ৩-১ শ্রীলঙ্কা। ৬৫ মিনিটে অবশ্য একটি গোল শোধ করে দেয় শ্রীলঙ্কা। এ গোলটিও করেন প্রিয়ালঙ্কা। লিগের প্রথম পর্বে অপর ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।