জয় দিয়ে সিরিজ শুরু নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজে ২-১-এ হার। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা জয় দিয়েই শুরু হলো স্বাগতিক নিউজিল্যান্ডের।হ্যামিলটনে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ রোববার সফরকারী ইংল্যান্ডকে তিন উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ২৫৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ইনিংসের সাত বল বাকি থাকতে জয়ের দেখা পেয়ে যায় নিউজিল্যান্ড।দলীয় ১১ রানে অধিনায়ক অ্যালিস্টার কুকের (৪) উইকেট হারায় প্রথমে ব্যাট করা ইংল্যান্ড। পরের তিন ব্যাটসম্যান অবশ্য খেলেন দুর্দান্ত। উদ্বোধনী ব্যাটসম্যান ইয়ান বেল করেন ৬৪ রান। জোনাথন ট্রট ও জো রুটের সংগ্রহ যথাক্রমে ৬৮ ও ৫৬। কিউই বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মিচেল ম্যাকক্লানাগান। ৫৬ রানের বিনিময়ে চারটি উইকেট নেন এই ফাস্ট মিডিয়াম বোলার। এ ছাড়া জেমস ফ্রাংকলিন তিনটি ও কাইল মিলস দুটি উইকেট নেন।২৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই ওয়াটলিংয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে উইলিয়ামসনের ৭৪ রানের ইনিংসে অবস্থান মজবুত হয় স্বাগতিকদের। দলের জয়টা নিশ্চিত করেন ব্রেন্ডন ম্যাককালাম। ৬১ বলে ব্যক্তিগত ৬৯ রানে অপরাজিত থাকেন কিউই অধিনায়ক। ম্যাককালামের সঙ্গে ২৭ রানে অপরাজিত থাকেন মার্টিন গাপটিল। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ক্রিস ওয়াকস।সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ২৫৮ (৪৯.৩ ওভার)ট্রট ৬৮, বেল ৬৪, রুট ৫৬, বাটলার ২১ম্যাকক্লেনাগান ৪/৫৬, ফ্রাংকলিন ৩/৩৮, মিলস ২/৩২নিউজিল্যান্ড: ২৫৯/৭ (৪৮.৫ ওভার)উইলিয়ামসন ৭৪, ম্যাককালাম ৬৯*, গাপটিল ২৭*ওয়াকস ২/৫২ফল: নিউজিল্যান্ড ৭ রানে জয়ী।সূত্র: ক্রিকইনফো।