জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়-হার-জয়, এই হলো এখন পর্যন্ত ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ অভিযান। আগের ম্যাচে কার্ডিফের কাছে হারের পর কাল জয় পেয়েছে সিটি, হাল সিটিকে হারিয়েছে ২-০ গোলে। স্কোরলাইন দেখে বোঝা যাবে না, কিন্তু সিটির জয়টা পেতে বিস্তর ঘাম ঝরাতে হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর বদলি হিসেবে নামেন এই মৌসুমেই দলে আসা আলভারো নেগ্রেদো। ৬৫ মিনিটে নেগ্রেদোই হেডে গোল করে এগিয়ে দেন সিটিকে। অন্তিম সময়ে ইয়াইয়া তোরের ফ্রি-কিক থেকে করা গোলে জয় নিশ্চিত হয় ম্যানুয়েল পেলিগ্রিনির দলের। এএফপি।