প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান যুব গেমসের শেষ ষোলোতে উঠেছেন বাংলাদেশের শাটলার আইমান ইবনে জামান। নানজিংয়ে ব্যাডমিন্টনের পুরুষ এককে কাল আইমান সরাসরি ২১-১০, ২১-১৫ পয়েন্টে হারিয়েছেন ইরাকের কাসিম আল মাদানলাইকে। আজ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আইমানের প্রতিপক্ষ জাপানের কগা এম। ব্যাডমিন্টনে জিতলেও কাল ভারোত্তোলন ও বাস্কেটবলে হেরে গেছেন বাংলাদেশের প্রতিযোগীরা। ভারোত্তোলনে মেয়েদের ৪৮ কেজি ওজন শ্রেণীতে ১২ জনের মধ্যে দশম হয়েছেন জহুরা আক্তার রেশমা। ‘বি’ গ্রুপে জহুরা স্ন্যাচে তোলেন ৫১ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ৬৬ কেজি। থ্রি অন থ্রি বাস্কেটবলের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ম্যাকাও ১৩-১১ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশকে। আজ বাংলাদেশের পরের দুটি ম্যাচ দক্ষিণ কোরিয়া ও ইরাকের বিপক্ষে।