জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টিতে ১১৫ রান—পুঁজিটা যে অল্প হয়ে গেল, সেটা নিজেদের ইনিংস শেষেই বলেছিলেন জাঁ পল ডুমিনি। কিন্তু এই পুঁজি নিয়েও শেষ পর্যন্ত লড়াইটা করে গেল দক্ষিণ আফ্রিকা। পরিষ্কার করে বললে ডুমিনি। ৫২ বলে ৫১ রানের পর ৩ উইকেট। ম্যাচসেরা ডুমিনির কাছেই প্রথম টি-টোয়েন্টিতে ১২ রানে হারল শ্রীলঙ্কা। ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারা দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টিতে করল শুভ সূচনা। টপ অর্ডারদের অহেতুক আক্রমণাত্মক শটই ডুবিয়েছে শ্রীলঙ্কাকে। এক প্রান্তে দাঁড়িয়ে সাঙ্গাকারা একাই লড়েছেন, দেখেছেন সতীর্থদের আসা-যাওয়া। ৫৯ রানে অপরাজিত সাঙ্গাকারা, অন্যদের রানগুলো যেন টেলিফোন ডিজিট—১১, ৯, ৮, ৪, ০, ৫, ০, ০, ০। এই বছরে এটাই শ্রীলঙ্কার টি-টোয়েন্টিতে প্রথম হার আর প্রেমাদাসায় সাত ম্যাচে ষষ্ঠ। সিরিজের পরের ম্যাচ হাম্বানটোটায় আগামীকাল। ক্রিকইনফো।