জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর একটি টি-টোয়েন্টি জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারবে বলেই হয়তো আশা করেছিলেন সমর্থকেরা। কিন্তু আশাবাদীদের চরমভাবে হতাশ করেছে মিসবাহ বাহিনী। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১২৫ রানের বড় ব্যবধানের জয়। জয়ের জন্য ৩১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ ওভার বাকি থাকতেই ১৯০ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ১০৪ বলে ১০৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন কলিন ইনগ্রাম। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংসটি এসেছে অধিনায়ক মিসবাহ-উল-হকের ব্যাট থেকে।৩১৬ রানের দুরূহ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে পাকিস্তান। স্কোরবোর্ডে ৫২ রান জমা করতেই ফিরে যান দুই //ওপেনার নাসির জামশেদ ও মোহাম্মদ হাফিজ। চতুর্থ উইকেটে ৪৯ রানের ছোট্ট জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক মিসবাহ ও ইউনুস খান। কিন্তু ২৬তম ওভারে দলীয় ১১৪ রানের মাথায় ইউনুস খান সাজঘরের পথ ধরলে টালমাটাল হয়ে পড়ে পাকিস্তান শিবির। দুই ওভার পরে মিসবাহও রায়ান ম্যাকলারেনের শিকারে পরিণত হলে প্রায় নিশ্চিতই হয়ে যায় দক্ষিণ আফ্রিকার জয়। বাকি পাঁচটি উইকেট তুলে নিতে একেবারেই বেগ পেতে হয়নি প্রোটিয়া বোলারদের। ১৬ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন শহীদ আফ্রিদি।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে কলিন ইনগ্রাম, এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলার ভালো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ৩১৫ রান জমা করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ১০৪ বলে ১০৫ রানের দারুণ এক ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ইনগ্রাম। ৬৫ রান করেছেন এবি ডি ভিলিয়ার্স। ৪৩ রান এসেছে হাশিম আমলার ব্যাট থেকে।