জয়ে শুরু পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষটা ছিল টি-টোয়েন্টি জয় দিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটাও পাকিস্তান শুরু করল সেখান থেকেই। কাল হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মোহাম্মদ হাফিজের দল জিতেছে ২৫ রানে।
ওপেনার আহমেদ শেহজাদের ৭০ রানের ইনিংস পাকিস্তানকে দেয় ৫ উইকেটে ১৬১ রানের পুঁজি। ১ ছক্কা ও ৬ চারে ৫০ বলে ওই রান করেন শেহজাদ। এ ছাড়া অভিষিক্ত শোয়েব মাকসুদ ১৬ বলে ২৬ ও আফ্রিদি ১৬ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। জবাবে জিম্বাবুয়ে করতে পেরেছে ৫ উইকেটে ১৩৬ রান। সর্বোচ্চ ৩২ করে অপরাজিত থাকেন অধিনায়ক ব্রেন্ডন টেলর। সিবান্দা করেন ৩১ রান। ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আফ্রিদি। তবে ম্যাচসেরার পুরস্কারটি পকেটে তুলেছেন শেহজাদই। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিটি আজই, একই মাঠে। ওয়েবসাইট।