জয়ে শেষ চট্টগ্রাম আবাহনীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ঢাকা ইউনাইটেডের বিপক্ষে চট্টগ্রাম আবাহনীর ৪-০ গোলে জয়ে কাল শেষ হলো চ্যাম্পিয়নশিপ ফুটবল। হ্যাটট্রিক করেছেন পলাশ। অন্য গোলটি সোহেলের। পরশু ৪৩ মিনিট পর্যন্ত খেলা চলার পর বৃষ্টির কারণে পরিত্যক্ত ম্যাচটি কাল আবার নতুন করে শুরু হয়। ৩০ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকেই লিগ শেষ করল চট্টগ্রাম আবাহনী। ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উত্তর বারিধারা, তৃতীয় হওয়া রহমতগঞ্জের পয়েন্ট ১৯।