প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতিসীমা লঙ্ঘন করে জরিমানা দেওয়ার ঘটনা পাশ্চাত্যে আকছার ঘটে। তাই বলে পাকিস্তানেও! তা-ও এমন একজন কাণ্ডটা করেছেন, যাঁর কারণেই বিষয়টা বেশি আলোচিত। পরশু লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ওয়াসিম আকরাম। সে সময় পাকিস্তানের কিংবদন্তি পেসারের গাড়ির গতি ছিল ৭৮ কিলোমিটার। কিন্তু ওই এলাকায় ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো নিষিদ্ধ। আকরামকে তাই ৫০০ রুপি জরিমানাও দিতে হয়েছে। কয়েক দিন আগেই ট্রাফিক পুলিশকে মারধর করে গ্রেপ্তার হয়েছিলেন উমর আকমল। ওয়েবসাইট।