জরিমানা গুনতে হচ্ছে তামিমকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধীরগতির ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে তামিম ইকবালকে। গতকাল রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট রয়্যালসের বিপক্ষে অতিরিক্ত সময় ব্যয় করায় জরিমানার ফাঁঁদে পড়লেন দুরন্ত রাজশাহীর অধিনায়ক। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলের এই উদ্বোধনী ব্যাটসম্যানকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুরন্ত রাজশাহী মুখোমুখি হয়েছিল সিলেট রয়্যালসের। টসে জিতে ব্যাটিং করার পর ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামে রাজশাহী। সে সময় নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বেশি সময় ব্যয় করে তামিমের দল। ফলে ম্যাচ শেষে রাজশাহীর অধিনায়ক তামিমকে জরিমানা করেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।প্রথম ম্যাচে ২ রানের নাটকীয় জয় পেলেও গতকালের ম্যাচে হেরে যায় দুরন্ত রাজশাহী। বাসস।