জরিমানা দিতে হচ্ছে জুভেন্টাসকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসি মিলানের ঘানাইয়ান ফুটবলার কেভিন প্রিন্স বোয়েটাংকে বর্ণবাদের তিরে বিদ্ধ করেছে জুভেন্টাসের সমর্থকেরা। কিন্তু সমর্থকদের এই আচরণের কারণে জরিমানা গুণতে হচ্ছে খোদ ক্লাবটিকেই। জুভেন্টাসকে এই ঘটনায় জরিমানা দিতে হবে তিরিশ হাজার ইউরো।ইতালীয় ফুটবল অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তকে মাথা পেতেই নিচ্ছে জুভন্টাস। এক বিবৃতিতে সমর্থকদের খুব ক্ষুদ্র ওই দলের আচরণকে ‘ক্লাবের প্রতিনিধিত্বশীল নয়’ বললেও ফুটবল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী খুব দ্রুতই তারা জরিমানা পরিশোধ করবে বলে জানিয়েছে। বিবৃতিতে তারা বলেছে, ‘জুভেন্টাস ক্লাব বর্ণবাদের ঘোর বিরোধী একটি সংগঠন। আমরা বর্ণবাদ বিরোধী বিভিন্ন কর্মসূচির সঙ্গে সংযুক্ত। এসি মিলানের বিপক্ষে ম্যাচে একটি ক্ষুদ্র সমর্থকদল যে কাণ্ড করেছে তা কোনোভাবেই ক্লাবের নীতি ও আদর্শকে প্রতিনিধিত্ব করে না।’ রয়টার্স।