জরিমানা দিলেন এমিলি-মিঠুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাস্তি কমানো বা ক্ষমা পাওয়ার বড় শর্তটা পূরণ করলেন জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী। দুজনই আর্থিক জরিমানার দুই লাখ টাকা করে শোধ করেছেন। এর ফলে জাতীয় দলের এই দুই স্ট্রাইকার ঘরোয়া ফুটবলে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আবেদন করার অধিকার পেলেন। দুজনেরই ঠিকানা মুক্তিযোদ্ধা। গত রাতে দুজনের হয়ে বাফুফের কাছে চার লাখ টাকার চেক জমা দেন মুক্তিযোদ্ধার ম্যানেজার আবদুস সাত্তার।