জরিমানা দিয়েই খেলতে হবে আরামবাগকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২২ ডিসেম্বর চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচে বাংলাদেশ পুলিশের কাছে হেরে যাওয়ার পর ফুটবল ভবনে ভাঙচুর চালিয়েছিল আরামবাগ ক্রীড়া সংঘ। অপরাধের শাস্তিস্বরূপ ক্লাবটিকে তাই ৩০ লাখ টাকা জরিমানা করেছিল বাফুফে। টাকা না দেওয়া পর্যন্ত দলটি মাঠে নামতে পারবে না বলে সিদ্ধান্ত নেয় বাফুফে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিল আরামবাগ। আদালত বাফুফের ওই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিলে আরামবাগ পেশাদার লিগের দ্বিতীয় স্তরের ম্যাচও খেলেছে।
তবে বাফুফের আপিলের ভিত্তিতে হাইকোর্টের স্থগিতাদেশ গতকাল তিন মাসের জন্য তুলে নিয়েছেন চেম্বার বিচারপতি। বাফুফে জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আরামবাগের জরিমানা বহাল থাকছে। টাকা দিয়েই এখন তাদের মাঠে নামতে হবে।