জর্জেভিচ আসছেন পরশু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ জানুয়ারি ঢাকা আসছেন জোরান জর্জেভিচ। এসএ গেমস ও এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ দলের কোচ হিসেবে তাঁর নিয়োগ দুদিন আগে চূড়ান্ত করেছে বাফুফে। সার্বিয়ান এই কোচের তত্ত্বাবধানে ১৫ জানুয়ারি থেকে শুরু হবে এসএ গেমসের জন্য অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের প্রস্তুতি।খেলোয়াড় নির্বাচন কোচের হাতেই ছেড়ে দিতে চান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘কোচ এসে কয়েক দিন বাংলাদেশ লিগের খেলা দেখবেন। এতে একটা ধারণা তিনি পেয়ে যাবেন। তবে সবাইকে এই সময়ে দেখতে পারবেন না। এ অবস্থায় আমার ব্যক্তিগত পরিকল্পনা হলো, ৩৫-৪০ জন খেলোয়াড়কে তাঁর হাতে দিয়ে বলব, ট্রায়াল নিয়ে পছন্দনীয় খেলোয়াড় বেছে নিতে।’