জর্ডানের কাছে ৩ গোলে হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের কাছে যে দল ৪-১ গোলে উড়ে যায়, জর্ডানকে তারা রুখে দেবে এমন আশা করাটাই অন্যায়। দ্বিতীয় ম্যাচটায় উজবেকিস্তানের সঙ্গে লড়াই করে ২-১ হার বাংলাদেশ দলকে খানিকটা আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিল। কিন্তু কাল জর্ডানের কাছে বড় পরাজয় ঠেকানো যায়নি, লাল-সবুজ দলটি হেরেছে ৩-০ গোলে। টানা তিন ম্যাচ হেরে কাঠমান্ডুতে অনুষ্ঠানরত এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলের বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ২৪ জুন ইয়েমেনের বিপক্ষে শেষ ম্যাচটি এখন শুধু আনুষ্ঠানিকতা। দ্বিতীয় পর্বে খেলার আশা নিয়েই হিমালয়ের দেশে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু মিশনটা আসলে ছিল বাস্তবতা-বিবর্জিত। দলের জন্য ভালো প্রস্তুতির ব্যবস্থা করতে পারেনি বাফুফে। এসব নিয়ে কর্মকর্তারা যেন নির্বিকার। কোনো পর্যায়ের ফুটবল নিয়ে কর্তাদের দীর্ঘ মেয়াদে এবং কার্যকর পরিকল্পনা দেখা যাচ্ছে না, যার পরিণতিতে নেপালও এখন বাংলাদেশকে ৪ গোলে হারায়!