জর্ডানের জুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্ডানের জুতা
জর্ডানের জুতা

একজোড়া পুরোনো কাপড়ের জুতা। দাম আর কত হবে? তার আগে জেনে নিন, জুতাজোড়া যুক্তরাষ্ট্রের সাবেক বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের। যে জুতা পরে তিনি খেলেছিলেন সেই বিখ্যাত ‘ফ্লু ম্যাচ’টি। বোঝাই যাচ্ছে নিউইয়র্কের অনলাইন নিলামে জুতাটির কদর ছিল অন্য রকম। দাম ছাড়িয়ে গেছে প্রত্যাশাকেও। রেকর্ড এক লাখ ৪ হাজার ৭৬৫ ডলার! সবচেয়ে বেশি দামে খেলোয়াড়দের জুতা বিক্রির আগের ঘটনাটিও জর্ডানেরই, ৩১ হাজার ৭০ ডলার। ১৯৯৭ সালে অবসাদজনিত কারণে জর্ডান খেলার মতো অবস্থায় ছিলেন না। সেই জর্ডানই ৯৮-৮৮ পয়েন্টে জিতিয়ে শিকাগো বুলসকে তোলেন ফাইনালে। রয়টার্স।