জলে আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে জলে আগুন জ্বলে। হঠাৎ করে দৃশ্যটা দেখলে এই বাক্যটা হয়তো মাথার ভেতর ঘুরপাক খাবে। রাইন নদীতে যেন আগুন লেগেছে, তীরে লাল আলোর ঝলকানি। কিন্তু নদীর পাড়ে এভাবে আগুন লাগাল কে? আগুন কেউ আসলে লাগায়নি, কাণ্ডটা ডুসেলডর্ফ সমর্থকদের। জার্মানির এই ক্লাবের ১২০ বছর পূর্তি হয়েছে কদিন আগে। উপলক্ষটা স্মরণীয় করে রাখতে অভিনব একটা কাজ করেছে বুন্দেসলিগা দ্বিতীয় বিভাগের এই ক্লাবের সমর্থকেরা। রাইন নদীর তীরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে সবাই মিলে একসঙ্গে জ্বালিয়েছে আতশবাজি। পরিকল্পনাটা কীভাবে করা হলো, কীভাবে জ্বালানো হলো আতশবাজি তাঁর ভিডিও করে পরে পোস্ট করেছে ইউটিউবে। এমনিতে ক্লাবের অবস্থা বেশ খারাপ, গত পাঁচ ম্যাচের একটিতেও জয় নেই। কিন্তু তাতে কী, উদ্যাপন করতে তো আর মানা নেই! মেট্রো।