জসীমের দুর্ভাগ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দুর্ভাগ্য মোহাম্মদ জসীম উদ্দিনের। শেষ মুহূর্তে আঙুলে চোট পেয়ে ছিটকে পড়লেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল থেকে। তাঁর পরিবর্তে আজ বাংলাদেশ যুবদলের সঙ্গী হয়ে দুবাইয়ের বিমানে উঠবেন জাকির হাসান। পরশু যেদিন দল ঘোষণা হলো, উইকেটকিপার জসীম উদ্দিন অনুশীলন করতে গিয়ে চোটটা পেয়েছিলেন সেদিনই। পরে এক্স-রেতে ধরা পড়ে তাঁর ডান হাতের তর্জনীর হাড় ফেটে গেছে। দলের বাইরে চলে যেতে হলো সে কারণেই। সংযুক্ত আরব আমিরাতে ২৮ ডিসেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট।