প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জহির খানের দিন শেষ। নিউজিল্যান্ড সফরের পরেই সমালোচকদের তির ধেয়ে আসছে ভারতের বাঁহাতি এই পেসারের দিকে। সত্যিই যদি তাঁর টেস্ট ক্যারিয়ারে এখানেই যতি পড়ে তবে কি খুব আক্ষেপ থাকবে জহিরের? না থাকারই কথা। বিশেষ করে দেশের বাইরে তাঁর পারফরম্যান্সই তাঁকে আলাদা করে রাখবে। ২০০০ সালে বাংলাদেশের বিপক্ষে জহিরের টেস্ট অভিষেকের পরই তো দেশের বাইরে নিয়মিত জিততে শুরু করল ভারত। জহির-পূর্ব যুগে দেশের বাইরে ১৫৬ ম্যাচের মাত্র ১৩টিতে জিতেছিল ভারত। অন্যদিকে জহিরকে নিয়ে খেলা ৫৪ ম্যাচের ১৮টিতেই জিতেছে দলটি। এই ১৮ ম্যাচে ৮৩ উইকেট, ভারতীয়দের মধ্যে দেশের বাইরে জয় পাওয়া ম্যাচে সবচেয়ে বেশি উইকেট তাঁরই। ৮০ উইকেট নিয়ে কুম্বলে আছেন এরপরই।