প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর দেখানো পথেই হাঁটলেন জহুরুল ইসলাম। চাপ কমাতে স্বেচ্ছায় ছেড়ে দিলেন দুরন্ত রাজশাহীর অধিনায়কত্ব। আর চাপমুক্ত হয়ে খেললেন ৫৭ রানের ম্যাচ জেতানো ইনিংস। বাংলাদেশের হয়ে তিনটি টেস্ট, ১১টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলা এই উইকেটকিপার-ব্যাটসম্যান অধিনায়ক হওয়ার ঠিক আগের ম্যাচেই সিলেট রয়্যালসের বিপক্ষে করেছিলেন ৫০ রান। মাঝের চার ম্যাচে অধিনায়ক হিসেবে করেছেন ১০, ২৬, ৭ ও ৯ রান। ৩১ ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেটে কালই সর্বোচ্চ রান পেয়েছেন। ৩৮ বলে ৩ চার ও ৩ ছয়ে ৫৭ রান করে পেয়েছেন প্রথম ম্যাচসেরার পুরস্কারও।