প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ওপেনার ভালো শুরুই এনে দিয়েছিলেন। কিন্তু ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে হঠাৎই দিগ্ভ্রান্ত হয়ে পড়েছিল দুরন্ত রাজশাহী। সেখান থেকেই দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নেন জহুরুল। অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই অন্য জহুরুলকেই দেখা যাচ্ছে বিপিএলে। কালও তা-ই। প্রথমে জিয়াকে নিয়ে পঞ্চম উইকেটে ৪৮ রানের জুটি, এরপর মুক্তার আলীর সঙ্গে অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটিতে টানা তৃতীয় জয় এনে দিলেন রাজশাহীকে। ৩৭ বলে ৪৯ রানের ইনিংসের জন্য ম্যান অব দ্য ম্যাচ তাই জহুরুল ইসলাম।