জাইলসের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে হারের মধ্য দিয়েই বিদায় নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের। সেদিনই স্টুয়ার্ট ব্রড বলে দিয়েছেন, এই ব্যর্থতার পর তাঁর অধিনায়কত্ব থাকবে কি না তা নিয়ে তিনি সন্দিহান। আভাস দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দলে অনেক পরিবর্তন হবে। পরিবর্তনের এই তালিকায় কি কোচ অ্যাশলি জাইলসও থাকবেন? ইংল্যান্ডের সীমিত ওভার ক্রিকেট কোচ জাইলস নিজে দায়িত্বটা চালিয়ে যেতেই ইচ্ছুক। টি-টোয়েন্টির ব্যর্থতাকে সরিয়ে রেখে তিনি তাকাচ্ছেন ২০১৫ বিশ্বকাপের দিকে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপে ঠিকই তাঁর দল শিরোপার অন্যতম দাবিদারই থাকবে, ‘আমার বিশ্বাস, আগামী বছরের বিশ্বকাপে (৫০ ওভার) আমরা সত্যিকারের দাবিদার।’ ওয়েবসাইট।