জাওয়াদের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বাইরে খেলা চলবে। তবে মাঠস্বল্পতার কারণে ঢাকায় মাত্র একটি ম্যাচ হয়েই পাঁচ দিনের বিরতি নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই উদ্বোধনী ম্যাচে কাল বাড্ডা উচ্চবিদ্যালয়কে ১১৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।স্কুল ক্রিকেটের শুরুটা বরাবর উর‌্যাসবমুখর পরিবেশেই হয়। ধানমন্ডি মাঠে কালও বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন বিসিবি ও স্পনসর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তারা। তবে উর‌্যাসবটা শেষ পর্যন্ত সত্যি হয়ে থাকল উইলস লিটল ফ্লাওয়ার ও তাদের ব্যাটসম্যান মাহির জাওয়াদের জন্য। জাওয়াদের সেঞ্চুরির (১০৬) সৌজন্যে ৫০ ওভারে ৩২৬ রান করে উইলস লিটল ফ্লাওয়ার। জবাবে ৪০ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায় বাড্ডা উচ্চবিদ্যালয়। উইলসের ইসমাইল রেজা ৩৮ রানে ৪ উইকেট নিয়েছে।