জাকা আশরাফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিসিবি-প্রধান হিসেবে ইজাজ বাটের তিন বছরে যানবাহন ক্রয় বাবদ খরচ হয়েছিল মাত্র এক কোটি রুপি। অথচ জাকা আশরাফের ২২ মাসেই এ খাতে খরচ চার কোটি ২০ লাখ রুপি!

শুধু যানবাহন ক্রয় খাতই নয়. পিসিবির অভ্যন্তরীণ নীরিক্ষায় বেরিয়ে এসেছে সাবেক বোর্ড সভাপতি জাকা আশরাফের আরও অনেক দুর্নীতির তথ্য। ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের মে মাস পর্যন্ত পিসিবির সভাপতি ছিলেন জাকা। বোর্ডের অভ্যন্তরীণ নিরীক্ষা হয়েছে এই ২২ মাসেরই৷ ওয়েবসাইট।

পাকিস্তানের দৈনিক দ্য নেশন-এর সংবাদ অনুযায়ী, কয়েক কোটি রুপি আর্থিক দুর্নীতির পাশাপাশি পিসিবির সভাপতি থাকাকালে ব্যক্তিগত সফরে ক্ষমতার যথেচ্ছ অপব্যবহারও করেছেন জাকা আশরাফ। একই অভিযোগ আনা হয়েছে তাঁর পরিবারের সদস্য, অতিথি ও নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধেও। দেশের ভেতর-বাইরে ভ্রমণ বাবদ সাবেক পিসিবি-প্রধানের পরিবার এবং নিরাপত্তাকর্মীদের পেছনেই নাকি বোর্ডের খরচ চার কোটি রুপির মতো।

নিয়ম ভেঙে নিজের আয়েশের জন্য জাকা একটা টয়োটা প্রাডো গা​িড় ভাড়া নিয়েছেন ১৪ বার, খরচ দেখানো হয়েছে ৪০ লাখ রুপির ওপরে।