জাকার্তায় আবারও ঝড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও বাজে আবহাওয়ার কবলে পড়েছে জাকার্তার ইন্দোনেশিয়ান মাস্টার্স। কাল রাউন্ড পুরো করতে পারেননি কেউই। তৃতীয় রাউন্ডের ৯ হোলে পারের চেয়ে ২ শট কম খেলেছেন সিদ্দিকুর। তবে দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলা বাংলাদেশি গলফার সব মিলিয়ে আছেন ৩৮-এ। সবার ওপরে আছেন কাল তৃতীয় রাউন্ডে মাত্র ৪ হোল সম্পন্ন করা লি ওয়েস্টউড (-১৩)।