জাতির জন্য উপহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের বাইরের সব কলঙ্ক ভুলিয়ে দেওয়ার একমাত্র উপায় ছিল মাঠের পারফরম্যান্স। বদলে যাওয়া পাকিস্তান অনেকটা সফলও হয়েছে তাতে। কিন্তু প্রতিপক্ষ যখন ইংল্যান্ড, ঘুরেফিরে আসছিল ২০১০ সালের সেই কলঙ্কিত সিরিজ। পরিস্থিতি দাবি করছিল মাঠের ক্রিকেটে অসাধারণ কিছু। মিসবাহ-উল-হকের পাকিস্তান পেরেছে সেটাও। এক নম্বরদের তিন দিনে হারিয়ে চমকে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। উচ্ছ্বসিত ভারপ্রাপ্ত কোচ মহসিন খান এই জয়কে বলছেন দলের পক্ষ থেকে জাতির জন্য উপহার!নিরাপত্তার সমস্যায় একঘরে পাকিস্তান, আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ থেকে বঞ্চিত দেশের মানুষ। তাদের আরও লজ্জা দিয়েছে স্পট ফিক্সিং কেলেঙ্কারি। সবকিছু মনে রেখেই মহসিনের ওই মন্তব্য, ‘বছর দুয়েক আগে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েছিল পাকিস্তানের ক্রিকেটাররা, জাতির জন্য কলঙ্ক বয়ে এনেছিল। আমাদের লক্ষ্য ছিল সেখান থেকে ঘুরে দাঁড়ানো, জাতির জন্য সম্মান বয়ে আনা, ভক্তদের মুখে হাসি ফোটানো। এটা বুঝিয়ে দেওয়া যে পাকিস্তান মানেই নেতিবাচকতা নয়। পাকিস্তানে ক্রিকেট শুধু একটা খেলা নয়, এটা জীবন যাপনের অংশ, এটা আবেগ, পাকিস্তানের মানুষ হূদয়ে ক্রিকেট লালন করে। এ জনই আমার কাছে এই জয় পাকিস্তানের জনগণের জন্য একটা উপহার।’খানিকটা বিতর্ক অবশ্য চলতি সিরিজেও হচ্ছে। সাবেক ইংল্যান্ড অধিনায়ক বব উইলিস প্রশ্ন তুলেছেন সাঈদ আজমলের দুসরার অ্যাকশন নিয়ে। তবে এসবকে পাত্তা দিচ্ছেন না মহসিন, ‘আজমলের অ্যাকশন নিয়ে নানা মন্তব্য আমাকে মোটেও ভাবাচ্ছে না, সাঈদকেও না। এমন অনেকেই আছে, যারা বিতর্ক সৃষ্টির চেষ্টা করে।’অধিনায়ক মিসবাহ জানিয়েছেন বদলে যাওয়া পাকিস্তানের মূল শক্তির কথা, ‘এই দলের সবচেয়ে বড় গুণ হলো, শুধু মাঠের ক্রিকেটে মন দিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক করা। দেড় বছর ধরে আমরা সেটাই করে আসছি। একটা ঘটনা থেকেই দলের ঐক্য বুঝতে পারবেন, দারুণ বোলিং করে ৩ উইকেট নিয়েছিল রেহমান। কিন্তু ও নিজে এসেই আমাকে বলল আজমলকে বল দিতে, যাতে সে (আজমল) শেষ উইকেটটা নিয়ে ম্যাচে ১০ উইকেট পূরণ করতে পারে।’ ওয়েবসাইট।