জাতীয় ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে কাল নওগাঁ (১০২/৫) ৫ উইকেটে হারিয়েছে চাঁপাইনবাবগঞ্জকে (১০১)। নওগাঁর লেমন নিয়েছেন ৬ উইকেট। রংপুর (১০৬/৩) ৭ উইকেটে হারিয়েছে পঞ্চগড়কে (১০৫)। নেত্রকোনা (৭৯) ১৬ রানে জিতেছে টাঙ্গাইলের বিপক্ষে (৬৩)। মাগুরা (৫৭) ৮ উইকেটে হেরেছে যশোরের (৬১/২) কাছে। রাজশাহী (১৮০/৮) ২ উইকেটে হারিয়েছে জয়পুরহাটকে (১৭৮)। দিনাজপুর (৭৬/১) ৯ উইকেটে হারিয়েছে ঠাকুরগাঁওকে (৭৫)। মৌলভীবাজার (৯৪/৩) ৭ উইকেটে হারিয়েছে হবিগঞ্জকে (৯৩) এবং গাজীপুর (১৯৪/৭) ৮১ রানে হারিয়েছে নরসিংদীকে (১১৩)।