জাতীয় জুনিয়র টিটি আগামীকাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ জাতীয় অনূর্ধ্ব-১৮ টেবিল টেনিস আগামীকাল শুরু হচ্ছে ঢাকার শহীদ তাজউদ্দীন উডেন ফ্লোরে। ২৫টি বালক, ১৪টি বালিকা দল নিয়ে চার দিনের এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষণা করছে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক।

কাল এক সংবাদ সম্মেলনে টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনির জানিয়েছেন, প্রতিযোগিতায় খেলোয়াড়-কর্মকর্তাদের সব খরচ দেবে ফেডারেশন। এতে বক্তব্য দেন সাউথ বাংলা ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট ইসলামুল হক। আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।