জাতীয় দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু একটু করে শিরোপার দিকে এগিয়ে চলেছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব। জাতীয় দাবার দশম রাউন্ডে রাকিব হারিয়েছেন জামাল উদ্দিনকে। এই জয়ে ১০ ম্যাচে সাড়ে আট পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন রাকিব। আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। সাড়ে সাত পয়েন্ট নিয়ে তিনে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, সাত পয়েন্ট নিয়ে চতুর্থ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, পঞ্চম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের পয়েন্ট ছয়। কাল নিয়াজ হাফিজুলকে, মিনহাজ মেহেদিকে, জিয়া দেবরাজকে হারিয়েছেন। এনামুল ড্র করেছেন নাসিরের সঙ্গে।