জাতীয় দাবায় জিয়ার জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দাবার ষষ্ঠ রাউন্ডে কাল মুখোমুখি হয়েছিলেন দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান। এ রাউন্ডে জিয়ার কাছে হেরেছেন বর্তমান চ্যাম্পিয়ন নিয়াজ। জিয়া সাদা ঘুঁটি নিয়ে ইংলিশ ওপেনিংয়ে খেলে জিতেছেন ৪০ চালের মাথায়। এ জয়ে ৬ খেলায় পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিয়া। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে মিনহাজউদ্দিন। তৃতীয় গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিবের পয়েন্ট সাড়ে চার, চতুর্থ এনামুল হোসেন রাজীবের চার। সাড়ে তিন পয়েন্ট নিয়ে এঁদের পরেই আছেন নিয়াজ।