প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দাবায় কাল আর কোনো অঘটন ঘটেনি। পঞ্চম রাউন্ডে জয় পেয়েছেন চার গ্র্যান্ডমাস্টার—নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। জয়ের ধারায় আছেন অঘটনের নায়ক মাসুম হোসেনও।
কাল নিয়াজ সাদা নিয়ে ইংলিশ ওপেনিংয়ে ৩৫ চালে হারিয়েছেন শেখ নাসির আহমেদকে। রাকিব ৫৩ চালে জেতেন খন্দকার আমিনুল ইসলামের সঙ্গে। জিয়া হারিয়েছেন দেবরাজ চ্যাটার্জিকে, মাসুম জিতেছেন মাহতাব উদ্দিনের বিপক্ষে। জিয়া কালো নিয়ে ক্লাসিকাল ডাচ ডিফেন্সে খেলে জয় পান ৬৯ চালে। রাজীবই কাল সবচেয়ে দাপুটে জয় পেয়েছেন, কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতিতে মিনহাজকে হারিয়েছেন মাত্র ১৭ চালে। আর উতেন রাখাইন হেরেছেন রেজাউল হকের কাছে। পঞ্চম রাউন্ড শেষে সাড়ে চার পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে জিয়া।