জাতীয় দাবার বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দাবার বাছাইপর্বের সপ্তম রাউন্ড শেষে যৌথভাবে শীর্ষে মিনহাজউদ্দিন আহমেদ, দেবরাজ চ্যাটার্জি ও মোহাম্মদ জাবেদ। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে আবু সুফিয়ান শাকিল ও খন্দকার আমিনুল ইসলাম, শেখ নাসির আহমেদ ও গোলাম মোস্তফা, তৈয়বুর রহমান, সোহেল চৌধুরী, শফিক আহমেদ ও সাইফুল ইসলাম। কাল তৈয়ব আরিফুজ্জামানকে, সোহেল সাইদুলকে, মোস্তফা আবজিদ রহমানকে এবং শফিক নয়ন কুমার মোহন্তকে হারিয়েছেন। মিনহাজ দেবরাজের সঙ্গে, জাবেদ সাইফুলের সঙ্গে, শাকিল নাসিরের সঙ্গে ও আমিন মেহেদী হাসান পরাগের সঙ্গে ড্র করেন।