জাতীয় দাবার শীর্ষে জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তম রাউন্ড শেষে শীর্ষে উঠে এলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। সাত ম্যাচে ছয় পয়েন্ট জিয়ার। গ্র্যান্ড মাস্টার আবদুল্লাহ আল রাকিব ও মিনহাজউদ্দিন সাগর সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। অলিম্পিক ভবনে কাল সপ্তম রাউন্ডে জিয়া আমিনুল ইসলামকে, রাকিব মিনহাজউদ্দিনকে, এনামুল হোসেন রাজীব দেবরাজ চ্যাটর্জিকে হারিয়েছেন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ড্র করেছেন নাসির আহমেদের সঙ্গে।