জাতীয় দূরপাল্লার সাঁতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের বুড়িগঙ্গা নদীতে কাল হয়ে গেল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় দূরপাল্লার সাঁতার। ১২ কিলোমিটার সাঁতরিয়ে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বিকেএসপির মাহমুদুন্নবী। রুপা নৌবাহিনীর পলাশ চৌধুরী ও ব্রোঞ্জ মুন্সিগঞ্জের মনজুর স্মৃতি সুইমিং ক্লাবের সাব্বির হোসেনের। মহিলা বিভাগে ৮ কিলোমিটারে সোনা জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার (টুম্পা), রুপা নাজমা খাতুন ও ব্রোঞ্জ আলমগীর সুইমিং ক্লাবের কুলসুম খাতুনের।