জাতীয় ব্রিজ চ্যাম্পিয়নশিপে বিজয়ী লিবার্টি ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ব্রিজ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছে লিবার্টি ক্লাব।

গত রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ফাইনালে তারা প্রেসিডেন্টস টিমকে হারিয়ে বিজয়ী হয়। ফাইনালে ১৬ বোর্ডের প্রতি সেশনেই ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা। মাত্র ৫ পয়েন্টের ব্যবধানে জয়ী হয় লিবার্টি ব্রিজ ক্লাব। বিওএ ভবনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।