জাতীয় মহিলা দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মহিলা দাবার দ্বিতীয় রাউন্ড শেষে দুই পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, শারমীন সুলতানা শিরিন ও আহেলী সরকার। ফেডারেশনের দাবাকক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় কাল শিরিন জাকিয়া সুলতানাকে, রানী হামিদ জোহরাতুল জান্নাত জিসাকে ও আহেলী প্রতিভা তালুকদারকে, নাজরানা খান ইভা কিশোয়ারা সাজরীন ইভানাকে এবং সামিহা শারমীন সিম্মী সাবিকুন নাহার তনিমাকে হারিয়েছেন। নোশিন আঞ্জুম ড্র করেছেন জাহানারা হক রুনুর সঙ্গে।